কেনেডির নাতনি টাটিয়ানা শ্লসবার্গের মৃত্যু
-
নিউজ প্রকাশের তারিখ :
Dec 31, 2025 ইং
ছবির ক্যাপশন:
যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি ও পরিবেশবিষয়ক সাংবাদিক টাটিয়ানা শ্লসবার্গ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। পরিবার সূত্রে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। জন এফ কেনেডি প্রেসিডেনশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরিবারের পক্ষ থেকে বলা হয়, প্রিয় টাটিয়ানা আজ সকালে আমাদের ছেড়ে গেছেন, তবে তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। টাটিয়ানা শ্লসবার্গ ছিলেন সাবেক মার্কিন কূটনীতিক ক্যারোলাইন কেনেডি ও নকশাকার-শিল্পী এডউইন শ্লসবার্গের দ্বিতীয় সন্তান। গত নভেম্বরে দ্য নিউ ইয়র্কার-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি নিজেই জানান, তাঁর শরীরে বিরল জিনগত পরিবর্তনযুক্ত অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়েছে, যা রক্ত ও অস্থিমজ্জার একধরনের ক্যানসার। সেই লেখায় তিনি টিকা নিয়ে সংশয়বাদী অবস্থান ও ক্যানসার গবেষণার তহবিল কমানোর সিদ্ধান্তের জন্য তাঁর মামাতো ভাই, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের সমালোচনাও করেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা নিয়ে সাহসী লেখালেখির জন্য পরিচিত টাটিয়ানা শ্লসবার্গের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে কেনেডি পরিবারসহ বিভিন্ন মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD
কমেন্ট বক্স