ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় আসছেন ইসহাক দার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামীকাল বুধবার তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন। উল্লেখ্য, টানা প্রায় ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স