ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে তিতাস গ্যাসের শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে তিতাস গ্যাসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত। বার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে তিনি দীর্ঘদিন ভুগছিলেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং টানা ৩৮ দিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স