ঢাকা | বঙ্গাব্দ

জেষ্ঠ্য সাংবাদিক শামীম আহমদ ঢাকা–১৭ আসনের প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
মো. শামীম আহমদ। ছবির ক্যাপশন: মো. শামীম আহমদ।
ad728

এনএস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি :: গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৯০ নম্বর আসন ঢাকা–১৭ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক ও দৈনিক সকালের সময়-এর বিশেষ প্রতিনিধি মো. শামীম আহমদ।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় দৈনিক সকালের সময়-এর কয়েকজন প্রতিনিধি ও মোঃ ফয়সাল আলম সম্পাদক দৈনিক উন্নয়ন বাংলাদেশ,রিভোল্ট নিউজ বিডি'র নির্বাহী সম্পাদক মোঃ আবিদ মাহমুদ শিশির, উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে প্রার্থিতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স