ঢাকা | বঙ্গাব্দ

৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
জামায়াত ছবির ক্যাপশন: জামায়াত
ad728

 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য আসন সমঝোতাসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। জামায়াত সূত্র জানায়, শুরুতে মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ করার সিদ্ধান্ত থাকলেও পরে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করা হয়েছে। মহাসমাবেশ বাস্তবায়নে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং এর অধীনে একাধিক উপকমিটি কাজ করছে। জেলা ও উপজেলা পর্যায় থেকে ঢাকায় জনসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে দলটি জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স