ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত–এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
জামায়াত–এনসিপি ছবির ক্যাপশন: জামায়াত–এনসিপি
ad728

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং আগামী রোববার বা সোমবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। শনিবার রাতে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, দলটি জামায়াতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এবং সম্ভাব্যভাবে ৩৫ থেকে ৪০টি আসনে আসন ভাগাভাগি হতে পারে। সূত্রগুলো বলছে, দলের ভেতরে একাংশের আপত্তি থাকলেও দেড় শতাধিক নেতা এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, খুব শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে এবং ভিন্নমত থাকলেও সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। এদিকে এই সমঝোতা নিয়ে দলের কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন সদস্য আপত্তি জানিয়েছেন এবং এর মধ্যেই দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স