ঢাকা | বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
ইনকিলাব মঞ্চের ছবির ক্যাপশন: ইনকিলাব মঞ্চের
ad728

  

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি বলেন, কর্মসূচির সময়সীমা আগে নির্ধারিত ছিল না এবং ন্যায়ের প্রশ্নে কোনো ধরনের আপোস করা হবে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি পাওয়া গেলেও আন্দোলন থেকে সরে যাওয়ার প্রশ্ন নেই বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, রোববার দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। অবস্থান কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শহীদ হাদির সমাধিতে দোয়া করেন এবং কর্মসূচির সমাপ্তি টানেন। এর আগে শনিবার সন্ধ্যায় শাহবাগে দ্বিতীয় দিনের অবরোধে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে এলাকা জনসমুদ্রে পরিণত হয় এবং নানা স্লোগান, গান ও কবিতায় কর্মসূচি মুখরিত হয়ে ওঠে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স