ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের আবেগঘন বাবার জন্য দোয়া-মোনাজাত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 দীর্ঘ ১৯ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি প্রথমে সমাধির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত সম্পন্ন করেন। ব্যক্তিগতভাবে কিছুক্ষণ একান্তে বাবার জন্য দোয়া করার সময় আবেগাপ্লুত হয়ে তাকে চোখের পানি মুছতে দেখা যায়।

২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শেষবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তিনি। দীর্ঘ নির্বাসনের পর এবার দেশে ফেরার পর তিনি আবার এই সুযোগ পান। ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকা আসা তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাশুড়ি। এরপর তিনি লালসবুজ রঙে সাজানো বাসে করে রাজধানীর পূর্বাচল সমাবেশে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের পর মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সাক্ষাৎ শেষে নিজের বাসভবনে সপরিবারে পৌঁছান তিনি।

এভাবেই তারেক রহমান দীর্ঘ বছর পর আবেগঘন মুহূর্তে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া-মোনাজাত সম্পন্ন করলেন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স