ঢাকা | বঙ্গাব্দ

স্মৃতিসৌধে শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাত ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছানোর পর তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন বইতে স্বাক্ষর করার পাশাপাশি তিনি নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এর আগে বিকেলে তারেক রহমানের পক্ষে দলের নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর তিনি বিকেলে তাঁর বাবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন। এরপর রাতে স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। স্মৃতিসৌধে থাকা সময় তারেক রহমান কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন এবং চোখ মুছতে দেখা যায়। পরিদর্শন শেষে রাত ১০টা ৩২ মিনিটে তিনি স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স