ঢাকা | বঙ্গাব্দ

মূলধন জোগাতে বেসরকারি হচ্ছে পিআইএ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) আগামী বছরের এপ্রিল থেকে বেসরকারি মালিকানায় পরিচালিত হতে যাচ্ছে। নতুন মূলধন জোগাড় করে বিমান সংস্থাটির কার্যক্রম টেকসই করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর বেসরকারীকরণবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ আলী। গত মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত নিলামে আরিফ হাবিব করপোরেশনের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম পিআইএর ৭৫ শতাংশ শেয়ারের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়, যা দীর্ঘদিন ধরে চলমান বেসরকারীকরণ প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কনসোর্টিয়ামটি পিআইএর জন্য ১৩৫ বিলিয়ন রুপির দর প্রস্তাব করে, যা সরকারের নির্ধারিত ১০০ বিলিয়ন রুপির ন্যূনতম সংরক্ষিত মূল্যকে ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, গত বছর পিআইএ বেসরকারীকরণের একটি উদ্যোগ ব্যর্থ হয়েছিল। মুহাম্মদ আলী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে জানান, প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়া গেলে আগামী এপ্রিলের মধ্যেই নতুন মালিকানায় পিআইএর কার্যক্রম শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিষয়টি বেসরকারীকরণ কমিশন বোর্ড ও মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরপর দুই সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে। উপদেষ্টা আরও বলেন, মালিকানা হস্তান্তরের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানটি বিক্রি করা নয়, বরং পিআইএর পরিচালনা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নতুন মূলধন নিশ্চিত করা।


 


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স