ঢাকা | বঙ্গাব্দ

নুরের আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ওই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই এই আসনে রাজনৈতিক সমঝোতা নিয়ে নানা গুঞ্জন চলছিল, তবে হাসান মামুনের স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। মনোনয়নপত্র সংগ্রহকালে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রকাশ্যেই জানান, নুর দু-একটি আসনে সমঝোতা করবেন না বলে জানিয়েছেন এবং তিনি নির্বাচন করুন বা না করুন, বিএনপি হাসান মামুনের পক্ষেই থাকবে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে হাসান মামুন বলেন, আসন সমঝোতা হলেও যদি শেষ পর্যন্ত দল থেকে তিনি সবুজ সংকেত না পান, তাহলে স্বতন্ত্র হিসেবেই নির্বাচনী মাঠে লড়াই করবেন। গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং প্রার্থীর প্রতিনিধিদের সব বিধিবিধান অবহিত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স