আকাশ দাশ সৈকত
বয়স ৫৯ ছুঁইছুঁই তারপর ও পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন না জাপানের কাজুয়োশি মিউরা। উল্টো নতুন ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বয়স কেবল একটা সংখ্যা মাত্র! তবে ফুটবলারদের জন্য বিষয়টি আবার উল্টো । চল্লিশ তো দূরে থাকুক অনেক ফুটবলারই বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ হওয়ার আগেই নিজেদের বুটজোড়া তুলে রাখেন । তবে এইদিকে তাদের বিপরীত যেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ফুটবলার জাপানের কাজুয়োশি মিউরা। শীঘ্রই ৫৯ বছরে পা দিতে যাওয়া কাজুয়োশি সুজুকা থেকে এক বছরের জন্য জাপানের তৃতীয়-স্তরের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডে ধারে যোগ দেবেন।
এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, মিউরার সাম্প্রতিক অধিকাংশ ট্রান্সফার ও লোন সাধারণত ১১ জানুয়ারি ঠিক সকাল ১১:১১ টায় ঘোষণা করা হয়ে থাকে, যা তাঁর ফুটবলারের জার্সি নাম্বারকে ট্রিবিউট
উল্লেখ্য ১৯৬৭ সালে জন্ম নেওয়া মিউরা পেশাদার ফুটবলে পা রাখেন ১৯৮৬। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে তিনি দক্ষিণ আমেরিকার দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। পেশাদার ক্যারিয়ারে তাঁর প্রথম ক্লাব ব্রাজিলের সান্তোসের হয়ে।
Revolt News BD