ঢাকা | বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 আন্তর্জাতিক ডেস্ক। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর আরোপিত শুল্ক এবং ভারতীয় ফটোভোলটাইক খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের এসব শুল্ক ও ভর্তুকি নীতি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে, যার ফলে চীনের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একই সঙ্গে ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতকে ডব্লিউটিওতে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে এবং দ্রুত এসব নীতির সংশোধন প্রয়োজন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার এ বিষয়ে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স