ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক
-
নিউজ প্রকাশের তারিখ :
Dec 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শহিদ ওসমান হাদির অকাল মৃত্যুর জন্য। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার বিজয়নগরে দুটি সন্ত্রাসী গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরের পর দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হয়েছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জানাজার পর তাকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দাফন করা হবে, যেখানে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক চিরকালীন স্মৃতি হয়ে থাকবেন।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD
কমেন্ট বক্স