আলিফ হাসান ,পাবনা বেড়া উপজেলা প্রতিনিধি.
পাবনা আমিনপুর থানার দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরী- মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকালবেলা যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল শুরু হয় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর বিজয়ের চেতনায় উদ্দীপ্ত এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষপর্বে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Revolt News BD