ঢাকা | বঙ্গাব্দ

কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতির বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
president of Chhatra Shibir ছবির ক্যাপশন: president of Chhatra Shibir
ad728
হোসনে মোবারক, নিজস্ব প্রতিবেদক। কালীগঞ্জ ঝিনাইদহ। 
 আল আমিন এর অবৈধ বিয়ে ও দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হজে লোক পাঠানোসহ আদম ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত বছর হজ পালনের সময় আল-আমিনের সঙ্গে ফারিদা ইয়াসমিন নামের এক নারীর পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেম ও পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ফারিদা ইয়াসমিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সামাজিক চাপের মুখে তাঁরা গোপনে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে, তবে ওই বিয়ের কোনো কাবিননামা নেই।
জানা গেছে, ফারিদা ইয়াসমিনের এটি চতুর্থ বিয়ে এবং আল-আমিন তাঁর চতুর্থ স্বামী। বর্তমানে ঢাকার মিরপুরে একটি ভাড়া ফ্ল্যাটে তাঁরা একসঙ্গে বসবাস করছেন ।
এদিকে আল-আমিনের প্রথম স্ত্রী  বলেন, আমাদের প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তান । কিন্তু দীর্ঘদিন ধরে আল-আমিন আমাদের কোনো খোঁজ নেই না ।সংসার চলাকালে আমাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতো। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্যও আমাকে বারবার চাপ দিতো।
তিনি আরো বলেন, আল-আমিন দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁর বাবা সামাজিক বিশ্বাস থেকে এই বিয়েতে সম্মতি দেন। কিন্তু পরে আল-আমিন গোপনে আরেকটি বিয়ে করে ওই নারীকে নিয়ে গ্রামের বাড়িতে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। সে সময় পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি সেখান থেকে পালিয়ে যান ।
বর্তমানে আল-আমিন ঢাকায় অবস্থান করছেন এবং আসন্ন নির্বাচনে জামায়াতের কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ।
প্রথম স্ত্রী প্রশ্ন তুলে বলেন, “একটি ইসলামী দলের আদর্শ কি এমন হতে পারে?” তিনি জানান, তাঁদের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে, যে প্রতিনিয়ত বাবার জন্য কান্নাকাটি করে।
এ বিষয়ে সম্পর্কে আল আমিনের কাছ থেকে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স