ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
Osman Hadi ছবির ক্যাপশন: Osman Hadi
ad728
 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের  স্বতন্ত্র এমপি পদ প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
 শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
 মিছিলটি ক্যাম্পাসের হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে জড়ো হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
 বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে?’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদীর ওপর হামলা কেন? প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেন।
 মিছিলে অংশ নেওয়া পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ  বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর ও ২৪-এর অন্যতম পথপ্রদর্শক হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ হামলা শুধু তার ওপর নয় এটি আন্দোলনের সব সহযোদ্ধার ওপর আঘাত। আমাদের ক্যাম্পাসেও কিছু মহল উসকানিমূলক কার্যকলাপ করছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে জানাতে চাই এ ধরনের অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে দেয়া হবে না

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স