আন্তর্জাতিক ডেস্ক।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম স্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের জন্মদিনে সামাজিকমাধ্যমে এক সংক্ষিপ্ত অথচ হৃদয়গ্রাহী বার্তা দিয়েছেন। বুধবার প্রকাশিত সেই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের মন জয় করে নেয়।
ফেসবুকে দেওয়া বার্তায় তিনি স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— “আজিজাহকে জন্মদিনের শুভেচ্ছা— আমার জীবনসঙ্গী ও হৃদয়ের ভরসা। আল্লাহ আমাদের জীবনকে সুরক্ষিত ও কল্যাণময় করুন।” বার্তার শেষে তিনি একটি ভালোবাসার ইমোজিও ব্যবহার করেন।
পোস্টটি প্রকাশের পর অল্প সময়েই প্রায় ১৪ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে। অনেকে মন্তব্যে দম্পতির দীর্ঘ সুখী দাম্পত্য জীবনের কামনা জানান এবং তাদের বন্ধনকে অনুপ্রেরণাদায়ী বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর এই নম্র ও আবেগঘন শুভেচ্ছা বার্তা ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Revolt News BD