ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
Police Superintendent's opinion exchange meeting ছবির ক্যাপশন: Police Superintendent's opinion exchange meeting
ad728

নিজস্ব প্রতিবেদক, 
নোয়াখালী জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
 সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। সবাই সহযোগিতা করলে এটা সম্ভব।
এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা, মাদক, ইভটিজিং ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফুর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনিশা দাশ প্রমুখ। এর আগে তিনি খুলনা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স