ঢাকা | বঙ্গাব্দ

মতলবে বন্ধ ঘরে আড়ার সঙ্গে পাঁচ দিন ধরে ঝুলছিল কিশোরীর মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
at will ছবির ক্যাপশন: at will
ad728


নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরের মতলব দক্ষিণে সীমা আক্তার(১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ দিন ধরে তাকে পাওয়া না গেলে তার মা ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে সীমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে দেখতে পায়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বৃহস্পতিবার  (২৭ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করছে পুলিশ। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,নিহত সীমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সফিক তপাদারের মেয়ে। নিহত সীমা আক্তার স্বপরিবারে ঢাকায় থাকেন। গত ২৩ নভেম্বর ঢাকা থেকে বাড়ী আসে সীমা আক্তার। বাড়ি এসে তালা খুলে ঘরে প্রবেশ করে । পরবর্তীতে ঘরে তালাবন্ধ অবস্থায় দেখতে পায় বাড়ীর লোকজন ।বাড়ির লোকজন ভেবেছিল সীমা ঢাকা চলে গেছে । 
 ২৭ নভেম্বর মেয়েকে খুঁজতে ঢাকা থেকে বাড়ীতে আসে নিহত সীমার মা। বাড়িতে নিজস্ব  ঘরের তালা খুলে ঘরে গিয়ে দেখে আড়ার সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় অর্ধগলিত মরদেহ। মরদেহ দেখে ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন আসে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সীমার লাশ উদ্ধার করে। 
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আাহাম্মদ  বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায়  একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স