ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীতে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষক হাসপাতালে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2025 ইং
Russell Viper ছবির ক্যাপশন: Russell Viper
ad728


নিজস্ব প্রতিবেদক, 
পাংশার পদ্মা নদীর চরে ধানক্ষেতে কাজ করার সময় মোঃ হেলাল বিশ্বাস নামে এক কৃষককে বিষধর রাসেল ভাইপার সাপ কামড়েছে। শিকার হওয়া কৃষককে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হেলাল বিশ্বাস জানিয়েছেন, সকালে তিনি ধানক্ষেতে কাজ করছিলেন। তখন তার ডান পায়ে হঠাৎ কিছু কামড়ায়। পায়ের নিচে দেখেন একটি সাপ রয়েছে। আশেপাশের লোকজন মিলে সাপটিকে ধরে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসকরা সাপটি রাসেল ভাইপার হিসেবে চিহ্নিত করেন।

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কুতুব আহম্মেদ বলেন, “সাপের কামড়ের শিকার হেলাল বিশ্বাসের চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।”

স্থানীয়রা সতর্ক করেছেন, সাপের কামড়ের ঘটনা নিয়মিত হচ্ছে, তাই পদ্মা নদীর চরের ধানক্ষেতে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স