ঢাকা | বঙ্গাব্দ

দুমকি উপজেলায়, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা।।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
In Dumki Upazila ছবির ক্যাপশন: In Dumki Upazila
ad728

 জাকির হোসেন হাওলাদার। 
দুমকী পটুয়াখালী প্রতিনিধি :



পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়,  কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি  ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব এর সাথে উপজেলা  কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের  মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা অডিটেরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি  ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালী জেলা। বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান। ।  সাংবাদিক  মোঃ দেলোয়ার হোসেন,   মোঃ কামাল হোসেন।   এছাড়াও সকল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন বক্তব্য রাখেন।প্রধান অতিথি বলেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরি করতে মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার সমন্বয় জরুরি। তাই মাঠপর্যায়ে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা  স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।।#


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স