ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভুয়া শিক্ষার্থী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
ভুয়া শিক্ষার্থী ছবির ক্যাপশন: ভুয়া শিক্ষার্থী
ad728

মো:বাইজিদ 
ক্যাম্পাস প্রতিনিধি চবি
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ভুয়া শিক্ষার্থীকে সনাক্তকরণ এবং প্রোক্টরিয়াল বডির কাছে হস্তান্তর। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতো এই মিনহাজ নামের ভুয়া শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামে জেলার রাউজান উপজেলায়। দীর্ঘদিন থেকে সে নিজেকে অর্থনীতি ৫৮ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতো এবং একাধিক ব্যক্তির সাথে সুসম্পর্ক গড়ার অভিনয় করতো।বিশেষভাবে টার্গেট করতো মেয়েদের। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশনে আমরা অর্থনীতি বিভাগের ২২-২৩ সেশনের চারজন সন্ধ্যায় আড্ডা দেওয়ার সময় তাকে সনাক্ত করি এবং ব্যাচগ্রুপে জানাই। সনাক্ত করার পর নিশ্চিত হতে গেলে সে আমাদের জানায় সে অর্থনীতি বিভাগের ৫৮ তম ব্যাচের শিক্ষার্থী ,তার আইডি নং ২১৫। তবে জানিয়ে রাখি যে,আমাদের ব্যাচের মোট শিক্ষার্থী আছে ১৫২ জন। এছাড়াও আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে সে কোনোটির সঠিক উত্তর দিতে পারে না এবং সব বানোয়াট উত্তর দেওয়ার চেষ্টা করে।এরপরে তাকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। ব্যাচের সি.আর সৃজিতা প্রক্টর স্যারকে কল করেন।তারপর  সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব নুরুল হামিদ কানন।একইসাথে উপস্থিত ছিলেন একাধিক গণমাধ্যমকর্মী। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স