বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে কুশুলিয়া ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম, ইউনিয়ন ও প্রধান সড়কগুলোতে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন এলাকার জনপ্রিয় চিকিৎসক ও মানবিক রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ডা. মোঃ শহিদুল আলমের সমর্থক নেতৃবৃন্দ। তারা সাধারণ মানুষের হাতে হাতে তারেক রহমানের ৩১ দফার মূল প্রতিশ্রুতি—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, শিক্ষা–স্বাস্থ্যের সংস্কার, কৃষক–শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার নিশ্চিতকরণ—এসব বিষয় তুলে ধরেন।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন - সাতক্ষীরা জেলা বিএনপি'র সংগ্রামী সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খাইরুল আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, কালিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আল মামুন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল এবং সদস্য সচিব আ:আজিজ, কালিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ন আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাতক্ষীরা জেলা তরুণদলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান, নলতা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি মোঃ কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু, বিএনপি নেতা মোঃ শহীদ মোড়ল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি আলিম আল রাজি তাপস, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, চম্পাফুল ইউনিয়ন বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সাধারণ সম্পাদক খান সাইলুজ্জামান সাইলু, মৌতলা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল কবির, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র ফজলুর রহমান,ভাড়াসিমলা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ-সভাপতি জাকির হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাজি তহিনুর রহমান, যুগ্ন আহবায়ক কাজী হাবিবুর রহমান, নলতা ইউনিয়ন যুবদলের আঃ কাদের মেম্বার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম পারভেজ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলী,ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আলিম বাবু, সাতক্ষীরা জেলা তরুণ দলের (সহ-সভাপতি ১৯) আশরাফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক সেখ আতাউর রহমান আতা, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা আবু হায়দার রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েল মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ হুজাইফা মোড়ল, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি মোঃ ফিরোজ হোসেন সহ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “ডা. শহিদুল আলম বহু বছর ধরে অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা তাঁর প্রতি স্বতঃস্ফূর্ত। ৩১ দফার বাস্তবায়নে তিনি সবচেয়ে যোগ্য প্রতিনিধি হতে পারেন—এ কারণে আমরা তাঁর পক্ষ থেকে মানুষের কাছে লিফলেট পৌঁছে দিচ্ছি।”
লিফলেট বিতরণকে ঘিরে কালিগঞ্জ ও আশাশুনির বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বাজারে ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফাকে একটি সুসংগঠিত জাতীয় পরিবর্তনের রূপরেখা হিসেবে অভিহিত করেন।
স্থানীয়রা বলেন, দেশে স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সুশাসন ফিরিয়ে আনার জন্য কার্যকর পরিকল্পনা প্রয়োজন—তারেক রহমানের ৩১ দফায় সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Revolt News BD