ঢাকা | বঙ্গাব্দ

জোবাইরুল আরিফের নেতৃত্বে পদযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
জোবাইরুল আরিফ ছবির ক্যাপশন: জোবাইরুল আরিফ
ad728
মোঃ রাকিবুল হাসান 
চাঁদগাঁও, চট্টগ্রাম 

চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে শাপলা কলি মার্কায় মনোনয়ন প্রত্যাশী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফের নেতৃত্বে গতকাল বুধবার বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার এ পদযাত্রায় তরুণ–প্রবীণ, দলীয় নেতা–কর্মী ও স্থানীয় জনগণ একযোগে অংশ নেন। বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া পথযাত্রা কালুরঘাট পর্যন্ত পুরো পথজুড়ে বিস্তৃত ছিল শাপলা কলি প্রতীকের স্লোগান, উৎসাহ ও উদ্দীপনায়।
পদযাত্রা শেষে জোবাইরুল আরিফ বলেন, চান্দগাঁও–বোয়ালখালীর মানুষের আগামী দিনের মুক্তির প্রতীক হবে এই শাপলা কলি। আমরা চেয়েছিলাম জাতীয় এনসিপির প্রতীক হবে শাপলা, যেহেতু শাপলার সাথে এদেশের মানুষের আত্মার বন্ধন আছে। কিন্তু আমরা শাপলার পরিবর্তে শাপলা কলি পেয়েছি। আর আমরা এই শাপলা কলি দিয়েই মানুষের মুক্তির ফুল ফুটাতে চাই।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স