ঢাকা | বঙ্গাব্দ

আগামী বছরও সাফ চ্যাম্পিয়নশীপ নিয়ে শঙ্কা !

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
সাফ চ্যাম্পিয়নশীপ ছবির ক্যাপশন: সাফ চ্যাম্পিয়নশীপ
ad728
আগামী বছরও সাফ চ্যাম্পিয়নশীপ নিয়ে শঙ্কা !


চলতি বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ সেইটা জানা ছিলো আগেই । তবে এবার নতুন করে আগামী ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়েও শঙ্কা জেগেছে দক্ষিণ এশিয়ার ফুটবলে।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলা হয় সাফ চ্যাম্পিয়নশিপকে। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার সুযোগ থাকে এই টুর্নামেন্টে । তহঠাতে রং হারিয়েছে সাফ স্পনসর কিংবা আন্তর্জাতিক সময়সূচীর কারণে মাঠে গড়ানো কষ্টসাধ্য হয়ে পড়ে এই টুর্নামেন্ট আয়োজনে । তবে ২০২৬ সাল পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছিলো আগেই তবে ২০২৬ সালে পুণরায় চালু হওয়ার কথা থাকলেও 
রয়ে গেছে শঙ্কা । 

কারণ আগামী বছর জুন-জুলাইয়ে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ফলে জুনের আগে সাফ আয়োজন করা সম্ভব নয়। জুনের পর ফিফা উইন্ডো রয়েছে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর। সাফ সেই সময় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘গতকাল সাফের নির্বাহী সভায় আগামী বছরের সূচি নিয়ে আলোচনা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় ভেন্যুতে আয়োজনের পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রীয় ভেন্যুতে হলে সেপ্টেম্বর-অক্টোবর মিলিয়ে ১৬ দিনের বড় ফিফা স্লট রয়েছে। আর হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হলে আগস্টে গ্রুপ পর্ব, সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে সেমিফাইনাল-ফাইনাল।’

২০২৬ সালে সেপ্টেম্বরের পর ফিফা উইন্ডো রয়েছে ৯-১৭ নভেম্বর। ৯ দিনে টুর্নামেন্ট শুরু করে শেষ করা কঠিন। এরপরও সাফ ফিফা উইন্ডোর বাইরে ২-৩ দিন অতিরিক্ত সময় নিয়ে খেলা আয়োজনের পরিকল্পনা করছে। আগামী বছর এছাড়া সাফ আয়োজনের আর স্লট সেভাবে নেই।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স