শেরিফ হোসেন, জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ সকালেই স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শাখায় কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও এখনো যথাযথ গ্রেড পাচ্ছেন না। একই যোগ্যতা ও দায়িত্ব পালন করেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেন কর্মচারীরা। তাই দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য রক্ষায় দায়িত্ব পালন করেও তারা কাঙ্ক্ষিত মর্যাদা ও সুবিধা পাচ্ছেন না—এ অবস্থার উন্নয়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
Revolt News BD