ঢাকা | বঙ্গাব্দ

মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
স্কুলছাত্র ছবির ক্যাপশন: স্কুলছাত্র
ad728


সোহেল শেখ মুকসুদপুর প্রতিনিধি 

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে লাঠির আঘাতে ইয়াছিন শেখ (১২) নামে এক পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ইয়াছিন একই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে এবং বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান,রাতে বাড়ির পাশের স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলার সময় ইয়াছিন শেখের সঙ্গে একই গ্রামের জামাল শেখের ছেলে রিফাত শেখের সাথে বাগবিতণ্ডা হয়। পরে রিফাত লাঠি দিয়ে ইয়াছিনকে মারধর করে। একপর্যায়ে রিফাতের লাঠি ভেঙে যায়। এরপর ভাঙা লাঠি দিয়ে ইয়াছিনের ঘাড়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তার তাকে ভর্তি না করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায়। 
ইয়াসিন শেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মুকসুদপুর গোপালগঞ্জ


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স