ঢাকা | বঙ্গাব্দ

বেতাগীতে মর্মান্তিক বাস দুর্ঘটনা নিহত ১ আহত-৩

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
বেতাগীতে মর্মান্তিক বাস দুর্ঘটনা ছবির ক্যাপশন: বেতাগীতে মর্মান্তিক বাস দুর্ঘটনা
ad728

বেতাগীতে মর্মান্তিক বাস দুর্ঘটনা নিহত আহত-

নিজস্ব প্রতিবেদক

বরগুনার বেতাগীতে বাস মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং মাহিন্দ্রা চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বাস চালক পলাতক।  মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় বেতাগী - বরিশাল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম ওসমান সরদার (৩৮) আহতরা হলেন মাহিন্দ্রা চালক মাইনুল ইসলাম (৪২) এবং নুরু উদ্দিন (৫০) স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান ওসমান সরদারকে মৃত ঘোষণা করেন।নডা. মাহফুজুর রহমান বলেন, 'ওসমান সরদারের মাথা বুকে গুরুতর আঘাত লেগেছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।' গুরুতর আহত মাহিন্দ্রা চালক মাইনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শের--বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। অপর আহত নুরু উদ্দিন বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন। বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক বাসহামদন লিল্লাহপরিবহনটি জব্দ করে বেতাগী থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স