নিজস্ব প্রতিবেদক:: রাজশাহীতে শিক্ষার মান উন্নয়নে করণীয় নিয়ে এক মতবিনিময় সভা আজ সন্ধ্যা ৭টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী শিক্ষা সুরক্ষা কমিটির আয়োজনে এই সভায় শিক্ষা–ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
➡ রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি খোন্দকার আজিম আহম্মেদ।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
➡ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম।
সভায় বক্তারা কোচিং সেন্টারগুলোর অতিরিক্ত বেতন নির্ধারণ, এক বছরের পুরো বেতন এককালীন নেওয়ার প্রথা বন্ধ করা এবং একই শ্রেণিতে ৩০০ শিক্ষার্থী ভর্তি করার মতো অনিয়ম বন্ধের দাবি জানান। এছাড়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।
Revolt News BD