ঢাকা | বঙ্গাব্দ

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
তামিম ইকবাল ছবির ক্যাপশন: তামিম ইকবাল
ad728


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের প্লেয়ার্সের নিলাম থেকে নাম সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিকট চিঠি প্রেরণ করেছে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল।

আর মাত্র কিছুদিন পর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম। দেশি বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে রাখতে চায় পছন্দের ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে ২০১২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বৈশ্বিক এই ঘরোয়া টুর্নামেন্টে প্রতিবারই খেলেছেন দেশসেরা ওপেনার ব্যাটার তামিম ইকবাল। তবে গত মার্চে হ্যাট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখনো খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয় তিনি। তাইতো আসন্ন নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছল বয়সী এই ওপেনার।

বিপিএল নিলাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তামিম এখনও উচ্চ-তীব্রতার ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত ননএমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এটিকে তার ক্যারিয়ারের শেষ বলে নয়, বরং স্বাস্থ্যগত কারণে নেওয়া সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে গত মৌসুমের দুর্নীতি তদন্তে অভিযুক্ত ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্তহীনতা। স্বাধীন তদন্ত কমিটি বিসিবিকে বিস্তারিত প্রতিবেদন দিলেও, ড্রাফট থেকে সংশ্লিষ্টদের বাদ দেওয়ার জন্য বোর্ড বা নির্বাচনী কমিটি এখনো কোনো নির্দেশ পায়নি। জনমত মিডিয়ার চাপ থাকলেও বিসিবি এখনো কোনো সর্বজনীন নিষেধাজ্ঞা আরোপ করেনি।

উল্লেখ্য আগামী ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের নিলাম।


নিউজটি আপডেট করেছেন : Easin Arafat

কমেন্ট বক্স