ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025 ইং
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত ছবির ক্যাপশন: কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
ad728

আরিফুল ইসলাম, ঝিনাইদহ,বিশেষ প্রতিনিধি \ 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছে। নিহত জাহিদা বেগম জেলার কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদ এর স্ত্রী। সোমবার দুপুর ২.৪০ মিটিনের সময় খুলনা থেকে ছেড়ে আসার ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেসে সে কাটা পড়ে।
স্থানীয়রা বলছেন, নিহত জাহিদা বেগম মানুষিক রোগী ছিলেন। ঘটনার সময় তিনি ট্রেন লাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামি ট্রেনের ধাক্কায় তার শরীর খন্ড খন্ড হয়ে যায়।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার অতিক্রম করে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি লোক পাঠিয়ে খবর নিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Easin Arafat

কমেন্ট বক্স