ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়া ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025 ইং
স্বেচ্ছাসেবক লীগ নেতা ছবির ক্যাপশন: স্বেচ্ছাসেবক লীগ নেতা
ad728
নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ইউপি সদস্য ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবাদুল ইসলাম এবাদ (৪৮) কে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গত রবিবার ১৬ নভেম্বর সকালে দূর্গানগর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন গনমাধ্যম কর্মীদের বলেন, গ্রেফতারকৃত এবাদুল ইসলামের বিরুদ্ধে উল্লাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে নাশকতা করার অভিযোগ রয়েছে। তিনি অতীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের  রাজনীতির সাথে জড়িত ছিলো। তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Easin Arafat

কমেন্ট বক্স