ঢাকা | বঙ্গাব্দ

যশোরে সিটি কলেজ ছাত্রদলের সভাপতিকে কুপিয়ে আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
মো. সোহানুর রহমান সোহান (২৫) ছবির ক্যাপশন: মো. সোহানুর রহমান সোহান (২৫)
ad728
যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন সোহানুর রহমান। এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবক রাতিন (২১) চাকু দিয়ে তাকে আক্রমণ করে। এতে সোহানের পেটের নিচের অংশে উভয় পাশে রক্তাক্ত জখম হয়।

পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আহত সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NS Abid Mahamud

কমেন্ট বক্স