ঢাকা | বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ৫৪তম জাতীয় সমবায় দিবস - ২০২৫ পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি। ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি।
ad728
 
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: 
" সাম্য ও সমতায়, দেশ গড়তে সমবায় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস -২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।  

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) সুশান্ত সিংহ। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর কাওছার উল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) শাহিনুর রহমান, উপজেলা বিআরডিবি সভাপতি ডা.শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্ব মাছিমপুর আশ্রয়ণ সমিতির সভাপতি বাবুল চন্দ্র দাস, উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা সনাতন কমিটির সভাপতি রিংকু কুমার দেব, উপজেলা রাজমিস্ত্রী শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স