ঢাকা | বঙ্গাব্দ

স্বল্প স্ক্রীনটাইমের উজ্জ্বল নক্ষত্র: সারিকা সাবাহের ‘রোশনি’

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
অভিনেত্রী সাবিকা সাবাহ ছবির ক্যাপশন: অভিনেত্রী সাবিকা সাবাহ
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:: জাহিদ প্রীতমের নির্মিত নাটক “এমন দিনে তারে বলা যায়”-এর প্রধান অভিনেতা ছিলেন তৌসিফ মাহবুব ও মীর রাব্বি, এবং মূল নায়িকা প্রিয়ন্তী উর্বি। কিন্তু এই তিনজনের তুলনায়, সারিকা সাবাহের ‘রোশনি’ চরিত্রের স্ক্রীনটাইম অল্প হলেও তা দর্শকদের মনে এক বিশেষ ছাপ রেখেছে।

‘রোশনি’ চরিত্রটি এমনভাবে উপস্থাপিত হয়েছে যা দর্শকের কল্পনাকে উজ্জীবিত করে। জনপ্রিয় নাটক “রূপা”-তে আজমেরী হক বাঁধন যে চরিত্রে অভিনয় করেছেন, তার মতোই কাল্পনিক ভাবনায় সারিকা সাবাহকে দেখানো হয়েছে। বিশেষ করে বৃষ্টির দৃশ্যে তার উপস্থিতি মনে হয় যেন আজমেরী হক বাঁধনকে ছাঁড়িয়ে দিয়েছে।

কেবল এটুকুই নয়, তৌসিফের প্রতি রোশনির মৃদু স্নেহ প্রকাশ যেমন চুপি চুপি দেখা, খাবার পাঠানো, বিশেষ করে কাঁঠাল পাঠানো দৃশ্যগুলোতে, সারিকা সাবাহ অসাধারণ প্রাকৃতিক এক্সপ্রেনশন  উপস্থাপন করেছেন।

দর্শকরা আশা করছেন, পরিচালক জাহিদ প্রীতম-এর পরবর্তী প্রকল্পেও সারিকা সাবাহকে এমন গভীর ও স্বাভাবিক চরিত্রে দেখতে পাবেন। সংক্ষিপ্ত স্ক্রীনটাইম থাকা সত্ত্বেও রোশনি চরিত্র প্রমাণ করেছে, অভিনয় ও এক্সপ্রেনশন মাধ্যমে একটি চরিত্র কতটা উজ্জ্বল হয়ে উঠতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স