ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির ত্যাগী ও নির্যাতিতদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী ও জাপা দোষরদের মানববন্ধন!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি
ad728

মহসিন আলী কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:: বিএনপির নবগঠিত ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও হাইব্রিডদের অন্তর্ভুক্ত করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি অফিস সংলগ্ন স্থানে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু ও সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন অভিযোগ করেন, মানববন্ধনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোষররা অংশ নিয়েছে। তারা বলেন, বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পার্টিতে যোগ দেওয়া কয়েকজন ব্যক্তি এখন আবার বিএনপির ব্যানারে বিভ্রান্তি সৃষ্টি করছে।

নেতারা অভিযোগ করেন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কোষাধক্ষ সাইফুর রহমান ঢালী, আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিজ গাইন, জাতীয় পার্টির ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের ঘনিষ্ঠ আজিবার রহমান কাগুচি, সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, মিয়ারাজ হোসেন, খোকন ঢালী, নূর হক সরদার ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য আবুল বাশার ঘটকসহ আওয়ামী ও জাপা দোষররা এ মানববন্ধনে অংশ নেয়।
তাদের দাবি, “এখানে প্রকৃত বিএনপির কেউ ছিল না।”

আল মাহমুদ ছোট্রু ও জি এম আফজাল আরও বলেন,

> “ইউনিয়ন বিএনপির উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করছি। অথচ কিছু আওয়ামী সুবিধাভোগী ও জাপা অনুগত ব্যক্তিরা ইচ্ছে করেই বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে।”



এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম বলেন,

> “আব্দুল আজিজ গাইন ইউনিয়ন কমিটির নির্বাচনে পরাজিত হয়ে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে মানববন্ধন করছে। এতে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স