ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারী–সৈয়দপুর মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, প্রাণহানি ছাড়াই অল্পের জন্য রক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি। ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি।
ad728

শেরিফ হোসেন,নীলফামারী প্রতিনিধি:: আজ বুধবার ভোরে নীলফামারী–সৈয়দপুর মহাসড়কের শিমুলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত হানে।

 সংঘর্ষে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করে।

ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে বলে জানিয়েছে স্থানীরা।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স