আরিফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সভার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক গোলাম মোর্তুজা জিকো'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে চার চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম ও আশরাফ হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, আতিকুর রহমান আতিক, ফজলুর রহমান তপন, পৌর বিএনপির সদস্য মিরু খা এবং কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা ও সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।
যুবনেতা নাজমুল হোসেন, সাগর ফরিদ, জাহিদ, আব্দুর রহমান, রুহুল আমিন, লোকমান এবং ছাত্রনেতা আরাফাত রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Revolt News BD