শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:: নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১️⃣ মোঃ মুকুল হোসেন (৩০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-নতিব চাপড়া।
২️⃣ মোঃ যশোর আলী (৩৬), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-পূর্ব নতিব চাপড়া।
৩️⃣ মোঃ মোস্তাফিজার রহমান (২০), পিতা-মোঃ রোস্তম আলী, সাং-নতিব চাপড়া।
৪️⃣ মোঃ মহুবুল ইসলাম (৩২), পিতা-মৃত আলী হোসেন, সাং-পূর্ব নতিব চাপড়া।
তারা সকলেই নীলফামারী জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে স্থানীয় তরুণদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং অনলাইন লেনদেনের বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Revolt News BD