ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক আরোহীর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ছবির ক্যাপশন: নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ad728

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার হরিদাসপুর ও ডুমদিয়া এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মোটরসাইকেল গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তবে তিনি বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স