ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীতে ভুয়া ডিবি সেজে আটক বিএনপি নেতা নুর আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
বিএনপির বেড়াডাংগা ৫নং ওয়ার্ড সভাপতি নুর আলম। ছবির ক্যাপশন: বিএনপির বেড়াডাংগা ৫নং ওয়ার্ড সভাপতি নুর আলম।
ad728

শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:: 
নীলফামারী সদর উপজেলার বেড়াডাংগা এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে বিএনপির বেড়াডাংগা ৫নং ওয়ার্ড সভাপতি নুর আলমকে জনতা হাতে-নাতে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) রাতে নুর আলম নিজেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য পরিচয় দিয়ে এলাকায় তল্লাশি চালানোর চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটকে ফেলে ও পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নুর আলমকে হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, আটক নুর আলম এর আগে থাই ভিসা প্রতারণার সঙ্গেও জড়িত ছিলেন।

ঘটনাটি নীলফামারী সদর উপজেলার যাদুরহাট ইউনিয়নের বেড়াডাংগা ৫নং ওয়ার্ড এলাকায় ঘটে।

পুলিশ জানায়, বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স