ঢাকা | বঙ্গাব্দ

রাজাপুরে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খলিফার মুক্তির দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
নুরুল ইসলাম খলিফা ছবির ক্যাপশন: নুরুল ইসলাম খলিফা
ad728

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম খলিফাকে নামে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. বাচ্চু, মো. কালাম, মোসাঃ মিতু, মোসাঃ নূরজাহান প্রমূখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় স্থানীয় জনপ্রতিনিধি। 

রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, জমি আর পূর্ব বিরোধে মিথ্যা মামলা দিয়ে একজন নিরপরাধ মানুষকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স