ঢাকা | বঙ্গাব্দ

ববি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মেহরাব-ইমা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
সভাপতি, মেহরাব হোসেন-সাধারণ সম্পাদক, ইমা আক্তার। ছবির ক্যাপশন: সভাপতি, মেহরাব হোসেন-সাধারণ সম্পাদক, ইমা আক্তার।
ad728

আবদুল্লাহ আল শাহিদ খান, ক্যাম্পাস (ববি) প্রতিনিধি:: ববি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মেহরাব-ইমা বাংলাদেশ তরুণ কলাম লখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমা আক্তার মনোনীত হয়েছেন।

বুধবার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। 

তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা, লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স