ঢাকা | বঙ্গাব্দ

মনোহরগঞ্জ উপজেলায় ছাড়পত্র বিহীন চলছে একাদিক ব্রিকফিল্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
প্রতিনিধির তোলা ছবি। ছবির ক্যাপশন: প্রতিনিধির তোলা ছবি।
ad728

মনোহরগঞ্জ (কুমিল্লা)  প্রতিনিধি::
উপজেলার হাসনাবাদ ইউনিয়ন শ্রীপুরে অবস্থিত মিঝি ব্রিকস ছাড়পত্র বিহীন ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে বহুবছর ধরে। উপজেলা প্রশাসন দুই বার চুল্লী ভেঙে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নি নিবারন করে লাল সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে বন্ধ ঘোষণা করে। কিন্তু মিঝি ব্রিকস এর মালিক আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে রাতে পুনরায় অগ্নি সংযোগ করে কর্যক্রম পরিচালনা করে।

বিভিন্ন গনমাধ্যমে পুনরায় খবর প্রকাশ হলে উপজেলা প্রশাসন জরিমানা করে ও তাদের কার্যক্রম বন্ধ করতে পারেনি। এলাকা বাসি মিঝি ব্রিকস কার্যক্রম পুরোপুরি বন্ধ করার জন্য মাননীয় বন ও পরিবেশ উপদেষ্টা, বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর গণস্বাক্ষর কৃত দরখাস্ত জমা দেন।

তাতে কোন ভাবে মিঝি ব্রিকস এর কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। ব্রিকস ফিল্ডটির চারপাশে বাড়ি, সাথে মসজিদ, আধা কিলোঃ দুইটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা অবস্থিত। নাথেরপেটুয়া টু হাসনাবাদের মেইন রোডের পাশে হওয়ায় স্কুল কলেজের ছাত্র ছাত্রী সাধারন জনগন ব্রিকস ফিল্ডের কালোধোঁয়া ও ধুলাবালি থেকে মুক্তি পাচ্ছে না। বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালির কারণে ছাত্র /ছাত্রী সাধারন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। 

এলাকা বাসি জানান মাটি কাটার কারনে কৃষি জমি গুলো দিনদিন খালে পরিনত হচ্ছে। জমির উর্বরতা কমে যাচ্ছে। বর্যার মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এলাকা বাসির প্রচুর ক্ষতি হচ্ছে। তাই ব্রিক ফিল্ডের সকল কার্যকম বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স