বরিশাল প্রতিনিধি:: রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২৭ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(মঙ্গলবার) বিকেল ৪টা থেকে শুরু হয়ে কর্মসূচিটি চলে সন্ধ্যা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, সাইদ খোকন, ২৭ নং ওয়ার্ড বিএনপির বাচ্চু হাওলাদার, মামুন তালুকদার, ওলামা দলের আহ্বায়ক সরোয়ার, ছাত্রদল নেতা রাজু, ১ নং ওয়ার্ড বিএনপির হাকিম হাওলাদার, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজ আহম্মেদ, মাকছুদা আক্তার, ছাত্রদল নেতা আমিন, মহানগর ছাত্রদল সহসভাপতি আশিক হাওলাদারসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
কর্মসূচি শেষে প্রধান অতিথি আফরোজা খানম নাসরীন বলেন, ফ্যাসিস্ট শাসনামলে আমাকে ৯ বার (প্রায় সাড়ে চার বছর) কারাভোগ করতে হয়েছে। শেষবার গ্রেফতারের সময় আমার ছোট সন্তান গাড়ির পেছনে দৌড়াতে থাকে। আমার স্বামী আমাকে দেখতে গেলে তাকেও গ্রেফতার করা হয়। তবুও আমি আন্দোলন থেকে পিছিয়ে যাইনি—জেল থেকে বের হয়েও সংগ্রাম চালিয়ে গেছি।
তিনি আরও বলেন, আমার নেতৃত্বে বরিশালের প্রতিটি এলাকায় নেতাকর্মীরা এখনো সক্রিয় ও ঐক্যবদ্ধ। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপস করিনি, করবও না। ৫ আগস্টের পর থেকে আমি শান্তিতে ঘুমাতে পারিনি—প্রতিটি দিন-রাত মানুষের পাশে ছিলাম।
নাসরীন বলেন, বিএনপি জনগণের দল। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মী এখন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিচ্ছে। এই আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন।
Revolt News BD