ঢাকা | বঙ্গাব্দ

মুক্তাগাছায় এইচএসসি তে ৪৯.২ শতাংশ পাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মুক্তাগাছা, ময়মনসিংহ। ছবির ক্যাপশন: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মুক্তাগাছা, ময়মনসিংহ।
ad728

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এইচএসসি পরিক্ষায় ৪৯.২ শতাংশ পাস করেছে। 
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর দেওয়া তথ্য মতে মুক্তাগাছা উপজেলায় মোট ৪৯.২ শতাংশ শিক্ষার্থী উত্তির্ণ হয়েছে। 

মাদ্রাসাগুলোর মধ্যে মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা, কাঠবওলা বাজার ফাজিল মাদ্রাসা, শুশুতি আলিম মাদ্রাসা, মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসা, লেংড়ার বাজার আলিম মাদ্রাসা, ভিটিবাড়ী আলিম মাদ্রাসা, বড়গ্রাম মহিউদ্দিন আলিম মাদ্রাসা গুলোতে মোট পরিক্ষার্থী ১২৪ জন যার মধ্যে উত্তির্ন হয়েছে ৯২ জন মাদ্রাসায় পাশের হার ৭৪.১৯ শতাংশ এর মধ্যে জিপিএ -৫ পেয়েছে ০৯ জন 


শহীদ স্মৃতি সরকারী কলেজ, গাবতলী ডিগ্রী কলেজ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজ, মুক্তাগাছা মহাবিদ্যালয়ে মোট পরিক্ষার্থী অংশ গ্রহণকারী ২১৯৮ জন যার মধ্যে উত্তির্ন হয়েছে ১০৮২ জন পাশের হার ৪৯.২৩ শতাংশ। 

সেই সাথে চন্দবাড়ীটেকনিক্যাল এন্ড বি এম কলেজ, হাজী কাশেম আলী টেকনিক্যাল এন্ড বি, মুক্তাগাছা মহাবিদ্যালয়, গাবতলী ডিগ্রী কলেজে মোট ৪২৪ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন যার মধ্যে ২৫৭ জন উত্তির্ণ হয়েছে এখানে পাশের হার ৬০.৬১ শতাংশ। 
উপজেলার এমন ফলাফলে শিক্ষকদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম আজম জানান এইচএসসি তে উপজেলায় মোট ৪৯.২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে তবে ভালো ফলাফলের প্রতাশা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Efte Khairul Alam Sajib

কমেন্ট বক্স