ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
প্রতিনিধি, আরিফুল ইসলামের তোলা ছবি। ছবির ক্যাপশন: প্রতিনিধি, আরিফুল ইসলামের তোলা ছবি।
ad728

ঝিনাইদহ প্রতিনিধি:: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ মেইন স্টান্ড এর সামনে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতি, কালীগঞ্জ-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই বেতনে জীবনযাপন করছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বর্তমান সময়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই তারা দ্রুত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির সরকারি ঘোষণা দাবি করেন।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স