ঢাকা | বঙ্গাব্দ

সোনার বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
সোনার বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ছবির ক্যাপশন: সোনার বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
ad728

সুনামগঞ্জ প্রতিনিধি::  সুমগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নের সোনার বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা টানা চারদিন ধরে কর্মবিরতি পালন করেছেন।

দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও নিজেদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ।

শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমানে আমাদের বাড়ি ভাড়া বাবদ ১ হাজার টাকা আর চিকিৎসা বাবদ পাঁচশত টাকা এবং কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয় যা অত্যন্ত দুঃখজনক, দীর্ঘদিন ধরে অল্প বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী বেতন কাঠামো সমন্বয় না হওয়ায় পরিবার চালানো, সন্তানদের শিক্ষার খরচ বহন করা এবং চিকিৎসার ব্যয় মেটানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

একজন শিক্ষক বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, অথচ নিজেরাই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের প্রতি আমাদের আহ্বান— দ্রুত আমাদের দাবি পূরণ করে প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।”

কর্মবিরতি চলাকালে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত থেকে সরকারের প্রতি তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এদিকে, বিদ্যালয়ের ১ জন সহকারী শিক্ষক ঢাকায় কেন্দ্রীয় আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন, যাতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ ও দাবি বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার হয়।

শিক্ষক-কর্মচারীরা আশা প্রকাশ করেন, সরকার তাদের যৌক্তিক দাবি দ্রুত বিবেচনা করবে, যাতে তারা আবারও আন্তরিকতা ও মনোবল নিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স