খুলনা প্রতিনিধি:: আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ ১৪ই অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নগরীর শিববারি মোড় নামক স্থানে এই কর্মসূচি পালিত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য অন্তবর্তী কালীন সরকারের কাছে আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করার আহ্বান জানান । তাদের মতে, এই পদ্ধতি চালু হলে দেশের প্রতিটি দলের প্রাপ্ত ভোটের সঠিক প্রতিফলন ঘটবে এবং নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরে আসবে এবং সন্ত্রাস, দুর্নীতি,টেন্ডারবাজি, গুম-খুন পরিপূর্ণ বন্ধ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসন এবং দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফেরাতে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের এই ৫ দফা দাবি যদি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে জামায়াতে ইসলামী দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। নেতারা অবিলম্বে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবী জানান।
কর্মসূচিতে জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এবং তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে মানববন্ধনটি শেষ হয়।
Revolt News BD